1. : admin :
গাজীপুরে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, র‍্যাব-১ এর হাতে গ্রেপ্তার - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, র‍্যাব-১ এর হাতে গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়
গাজীপুরের শ্রীপুরে অগ্নিসংযোগ করে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে
র‍্যাব-১ আজ শুক্রবার বেলা
২টায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শ্রীপুর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান।
বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উপদেষ্টা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশ ও মিছিল শেষে শ্রীপুরে যাওয়ার পথে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পৌছালে র‌্যাবের একটি দল তাকে আটক করে।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বলেন, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে শ্রীপুর থানায় দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বেলা ২টায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শ্রীপুর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, ডা: রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় প্রতিটি দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। আসন্ন নির্বাচনে বিএনপি অংশ নিলে দল থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও বেশি ছিল।এদিকে পেশাজীবী নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী। বিবৃতি অবিলম্বে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নি:শর্ত মুক্তি দাবি করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »