1. : admin :
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী -সালাহ উদ্দিন সরকার - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী -সালাহ উদ্দিন সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম
গাজীপুরে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সালাহ
উদ্দিন সরকার আজ দুপুরে করইতলী ৮ নং ওয়ার্ডের ঈদগাঁ মাঠে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক
স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন সরকার, এলাকার জনগণের কাছে দোয়া চাইলেন। তিনি ২০১৩সালে ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। জানা যায়, দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন গাজীপুরের ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি বাসায় দলের সিনিয়র নেতাদের অফিসে,এবং ঢাকা কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয়ে শুধু তাই নয়, নেতাদের কাছে তুলে ধরছেন তার মানবিক গুণাবলী, জনপ্রিয়তা ও তার আমলে এলাকার উন্নয়নের ফিরিস্তি। পাশাপাশি ব্যাপক গণসংযোগও করছেন তিনি। জনগণের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং নির্বাচনে ফের প্রার্থী হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। সাবেক চেয়ারম্যান আলহাজ সালাহ উদ্দিন সরকার বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের একজন ত্যাগী সদস্য। সেই হিসেবে দলীয় মনোনয়নের জন্য প্রত্যাশা করছি। এছাড়া সাবেক চেয়ারম্যান হিসেবে আমার ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে ইউনিয়নবাসীর কাছে। আমার সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আমি আমার ইউনিয়নকে আধুনিক, মানবিক, ডিজিটাল, স্মার্ট ইউনিয়নে রূপান্তর করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার অবশিষ্ট কাজ সমাপ্ত করতে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকার প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হতে চাই।সেই জন্য প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রার্থী হিসেবে দোয়া যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ বি এস সি, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, লিয়াকত আলী সরকার,যুবলীগ নেতা দেলোয়ার হোসে, মোশারফ হোসেন মাস্টার, সোলাইমান হোসেন,গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহাগ মাহমুদ,মাসুম আবির, শরীফ হোসেন সোহেল রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »