1. : admin :
কাঠমিস্ত্রি,সাংবাদিক পরিচয়ে এলাকার মানুষদের ভয়-ভীতি দেখিয়ে বনের জমি দখল।। অতঃপর উদ্ধার - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কাঠমিস্ত্রি,সাংবাদিক পরিচয়ে এলাকার মানুষদের ভয়-ভীতি দেখিয়ে বনের জমি দখল।। অতঃপর উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

রোকুনুজ্জামান খান

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর বিটের দরগার চালা গ্রামে আনোয়ার হোসেন নামের এক কাঠমিস্ত্রি সাংবাদিক পরিচয়ে এলাকার মানুষদের ভয়-ভীতি দেখিয়ে বন জমি দখল করে নেয়ার পাঁয়তারার হাত থেকে বনের জমি উদ্ধার করে নিয়েছে বনকর্মকর্তারা। ভবানীপুর বিটের বন কর্মকর্তারা জানান, বনের পাশে কৃষি জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেছে আনোয়ার। কিন্তু ওই বাড়িতে প্রবেশ করার জন্য দুই পাশে বনে জমি ব্যবহার করছে। এবং তার পাশের বনের জমি দখল করে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে
ভবানীপুর বিট কর্মকর্তারা গিয়ে বন দখলে বাধা দিয়ে সিমানা পিলার ভেঙে দেয়। এ সময় বন কর্মকর্তাদের ভিডিও ধারণ করে বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর চেষ্টা ও করে এবং নিজেও একজন সংবাদিক পরিচয় দিয়ে অশুভ আচরণ করে দেখে নেওয়ার হুমকি দেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২/৩ বছর আগে ময়মনসিংহ জেলা থেকে সদর উপজেলার দর্গারচালা গ্রামে কৃষি জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন আনোয়ার। বাড়িটিতে প্রবেশ করার জন্য দুই পাশেই ব্যবহার করছেন বনের জমি। ঘরবাড়ি নির্মাণ করার সময় ডিমারকেশন ও করা হয় নি। শুধু তাই নয় এরপর থেকে ধীরে ধীরে বনের জমি দখল করতে থাকেন আনোয়ার।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সদর উপজেলার মেম্বার বাড়ি বাজারে ফার্নিচার দোকান রয়েছে আনোয়ারের। দোকানের পাশাপাশি আনোয়ার নিজেকে একজন সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার মানুষদের ভয়-ভীতি দেখান। এসবের প্রতিবাদ করতে গেলে পুলিশ দিয়ে ধরিয়ে নেওয়ার হুমকি দেন পাশের বাড়ির লোকজনদের।

এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ারের সাথে মুঠো ফোনে বনের জমি দখলের অভিযোগের কথা জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ির এখানে কেন আসছেন এবং আমাকে ফোন দেওয়া সাহস আপনি কোথায় পেয়েছেন। আপনি কিসের সাংবাদিক আমি বহুমুখী পত্রিকার সাংবাদিক গাজীপুর পুরোটা আমার দায়িত্বে। আমার সাংবাদিকের সিরিয়াল আছে। আপনার সাংবাদিকের সিরিয়াল কত, এসব কথা বলে প্রতিবেদকের সাথে অশুভ আচরণ করেন। এবং
প্রতিবেদকে দেখে নেওয়ায় হুমকি দেন ।
এ বিষয়ে ভবানীপুর বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন জানান, আমরা বিষয়টা জানার পর বনের জমি উদ্ধার করে চারা রোপণ করে দেওয়া হয়েছে। এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঐ বিট কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »