1. : admin :
শ্রীপুরে বিট কর্মকর্তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

শ্রীপুরে বিট কর্মকর্তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

ঢাকা বন বিভাগের অধীন শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে মর্মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে শ্রীপুর থানায় এ জিডি করেন, যার নম্বর ২৮৩ । তবে অভিযুক্ত হাফিজুর রহমান হুমকির বিষয়টি অস্বীকার করেন। শ্রীপুর থানা পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডিতে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি হলেন, শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকার মৃত মুজিবুর রহমান ওরফে পাইন্না ডাক্তারের সন্তান হাফিজুর রহমান ওরফে হাইপ্পা (৫৩) ।
জিডি সূত্রে জানা যায়, সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ছয়টায় শ্রীপুর মুক্তমঞ্চ এলাকায় বিট কর্মকর্তা আবদুল মান্নানসহ স্টাফ দেলোয়ার হোসেন ও তোসিকুল ইসলামের সাথে আলোচনা করছিলেন। ওই সময় হাফিজুর রহমান বিট কর্মকর্তাকে দেখে অনেকটা চড়াও হন। বিট কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। তখন বিট কর্মকর্তাকে উদ্দেশ্যে বলেন, বনবাগান এলাকায় তোকে যেখানে পাবো, তোর হাত পা ভেঙে গুড়া করে মাটির সাথে মিশিয়ে দিবো। আমাদের দলীয় লোকদের ‘স’ মিল লাইসেন্স ছাড়াই চলবে, বাধা দিতে গেলে তোকে ফেরত আসতে দিবো না। হুমকি প্রসঙ্গে সাতখামাইর বিট কর্মকর্তা ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, গত সোমবার (৪ মার্চ ২৪) সন্ধ্যা ছয়টায় শ্রীপুর মুক্তমঞ্চ এলাকায় আমি ও আমার দুইজন স্টাফ একটি বিষয়ে কথা বলছিলাম। এ সময় সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা হাফিজুর রহমান ওরফে হাইপ্পা নামের ওই ব্যক্তি আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত হাফিজুর রহমান হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সেখানে আমি কাউকে কোনো হুমকি দিইনি। বাজারের মধ্যে প্রকাশ্যে কি কেউ কাউকে হুমকি দিতে পারে ? আমি শুধু নাম পরিচয় জানতে চেয়েছি, বাড়ি কোথায় জানতে চেয়েছি, সেখানে কোনো হুমকির ঘটনা ঘটেনি। এসব বিষয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, বন রক্ষার স্বার্থে বন কর্মকর্তারা রাতদিন কাজ করে যাচ্ছে। বন কর্মকর্তাদের এভাবে প্রকাশ্যে হুমকি দেয়া নিঃসন্দেহে আতংকের বিষয়। থানায় জিডি করা হয়েছে, আশা করছি, শ্রীপুর থানা প্রশাসন যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, জিডির বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »