1. : admin :
জমি নিয়ে বিরোধে চাঁদাবাজি মামলাদিয়ে হয়রানির, প্রতিবাদের সংবাদ সম্মেলন - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জমি নিয়ে বিরোধে চাঁদাবাজি মামলাদিয়ে হয়রানির, প্রতিবাদের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময় 

গাজীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ৫ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগীরা প্রতিবাদ নিন্দা জানিয়ে প্রতিকার চেয়ে শনিবার দুপুরে বাঘেরবাজার এলাকায় সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী আলম হোসেন লিখিত সংবাদ সম্মেলনে জানান, সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মাহনা ভবানীপুর মৌজায় এস.এ ১৩৩ আর এস ৭৬১ খতিয়ানে এস.এ ৬৮৭, ৬৯৯ আর এস ২০৩৫, ২০৬১নং দাগে মোট ৩০০ শতাংশ জমি ওয়ারিস ও ক্রয় সূত্রে মালিক হইয়া ৪০ বছর যাবৎ
ভোগ দখল করে খাজনা খারিজ পরিশোধ করে আসছি।

এমন অবস্থায় স্থানীয় মৃত মোহর আলীর ছেলে সাদির মোল্লা, সাদির মোল্লার ছেলে হোসেন মোল্লা, মোবারক মোল্লা ও সাইফুল মোল্লা তারা ঢাকার এক স্থানীয় আহাম্মেদ পারভেজের কাছে গত ২১/১২/২০১৫ইং সালে সাদির মোল্লা (পাওয়ার অব এটনীয় দলিল) মূল্যে পাওয়ার নিয়ে জমি জবর দখলের চেষ্টা চালায়। এবং জয়দেবপুর থানায় আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন।

পরে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন উভয় পক্ষকে ডেকে সমাধানের জন্য ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিনকে দায়িত্ব দেন। জমির সকল কাগজপত্র চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ একাধিকবার সরেজমিনে শালিশে বসেন। কিন্তু বিবাদী শালিশে উপস্থিত না হয়ে জমি সংক্রান্ত বিষয়ে আমাকে সহ পাঁচ জনের নাম উল্লেখ করে
গাজীপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তিনের আদালতে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন (সি.আর মামলা নং-৩২৯/২০২৩)। যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পি.বি.আই) তদন্তাধীন রয়েছে।

আহাম্মেদ পারভেজ সঠিক কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হয়ে তারা আমাদের হয়রানির করছে। জিডি ও মামলার পর মামলা করেই যাচ্ছেন।

আমি এর ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি সঠিক তদন্ত করে আমার বৈধ মালিকানা প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। সেই সাথে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দাবি জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »