1. : admin :
গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা/ভোট গ্রহন ১৬ মার্চ - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা/ভোট গ্রহন ১৬ মার্চ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম

গাজীপুর সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (ছুটির দিনসহ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উল্লেখিত পদের ইচ্ছুক প্রার্থীদের কাছে গাজীপুর সদর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া জানান, রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই বাচাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ২৩ জানুয়ারি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেও ওই নির্বাচনের তফসিল সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, গাজীপুর সদর উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনই ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যেই প্রার্থীরা দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে মিটিং মিছিল করতে দেখা যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »