1. : admin :
গাজীপুরে ভবানীপুরে আগুনে পুড়ে ছাই সোয়ান নীট কম্পোজিট - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে ভবানীপুরে আগুনে পুড়ে ছাই সোয়ান নীট কম্পোজিট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান(নূর)

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় সোয়ান নীট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে ওই কারখানার
কাপড়ের গুদামে থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মকর্তারা জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ কারখানার ভেতর আগুন ধরে যায়।
প্রথমে নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় চারটি ফ্লোরের বিভিন্ন মেশিন সহ অসংখ্য ফেব্রিক্সের রুল ও গাইট পুড়ে যায়। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ইন্সপেক্টর আব্দুল মান্নান
জানান, ভবানীপুর এলাকায় ভোর রাতে সোয়ান নীট কম্পোজিট কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »