1. : admin :
গাজীপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়. কম

গাজীপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ গাজীপুরে দেশের বিভিন্ন জেলা সহ উপজেলার কর্মরত সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৫০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে গত সোমবার সদর উপজেলায় হোতাপাড়া শ্যামলী সুটিং স্পটে সম্মেলন কক্ষে দৈনিক দেশবাংলা’র সহায়তায় ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সার্বিক ব্যবস্থাপনায় ৬৪ জেলার সংবাদকর্মীদের নিয়ে দুই দিনব্যাপী কয়েকটি সেশনে সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি।

মঙ্গলবার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, সাংবাদিকতার আচরণ বিধি অনুসরণ, পেশাগত সততা, নিষ্ঠা, নীতি নৈতিকতা ও গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিপালনের অঙ্গিকারে ১৫০ জন সাংবাদিকে একযোগে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মো. নিজামুল হক নাসিম। শপথ বাক্য পাঠ করার পর প্রেস কাউন্সিলের সনদ সকলের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন।

অনুষ্ঠানে দৈনিক দেশবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শিবলী সাদিক খান, গাজীপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সম্মেলন ও প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহবায়ক সোহাগ আরেফিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »