1. : admin :
সংরক্ষিত নারী সদস্য থেকে শিশু হত্যা মামলার আসামি: গাজীপুরে জসুদার গ্রেপ্তার - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

সংরক্ষিত নারী সদস্য থেকে শিশু হত্যা মামলার আসামি: গাজীপুরে জসুদার গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
  • শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম

গাজীপুরের আলোচিত নারী নেতা, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাত ২টার দিকে উত্তর ছায়া বিথী এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরণের কন্যা। জনপ্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন ভাওয়ালগড় ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি শিশু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জসুদা। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা, সরকারি বনভূমি দখল, গার্মেন্টস ফ্যাক্টরিতে ভাঙচুর ও শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “জসুদা শুধু শিশুহত্যা মামলার আসামিই নন, বিভিন্ন সময়ে গাজীপুরে অস্থিরতা তৈরির পেছনেও তার ভূমিকা ছিল। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে পাওয়া তথ্যগুলো আমরা যাচাই করে আইনি ব্যবস্থা নিচ্ছি।”

তবে শুধু অপরাধমূলক কর্মকাণ্ড নয়—স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, শাহীদা আক্তার জসুদা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন হয়রানি করেছেন। একাধিক নেতাকর্মীর নামে নাশকতা, মাদক এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে মামলা করার নেপথ্যে তার সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের মতে, এক সময় সমাজসেবী ও নারী নেতৃত্বে অগ্রগামী হিসেবে পরিচিত ছিলেন জসুদা। শ্রমিকদের পাশে দাঁড়ানো, গরিবদের সাহায্য করায় তিনি ‘মমতাজ খ্যাত’ হয়ে উঠেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, ব্যবসা ও দখলবাজিতে তিনি জড়িয়ে পড়েন।

তিনবার ইউপি নির্বাচন এবং একবার উপজেলা নির্বাচনে অংশ নেওয়া এই নারী নেত্রীর গ্রেপ্তার গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে এখন একের পর এক অভিযোগ উন্মোচিত হচ্ছে—যার মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, প্রশাসনের ব্যবহার এবং অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ।

শাহীদা আক্তার জসুদার এই পরিণতি কেবল একজন নেত্রীর পতন নয়, বরং এটি স্থানীয় রাজনীতির মূল্যবোধ ও নারী নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »