1. : admin :
গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - যায়যায় সময়
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসায় সাইদুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নতুন উদ্যোগ গাজীপুরে আগুনে পুড়ল ৩৮ ঘর, ক্ষয়ক্ষতি কোটি টাকা বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন

গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

মোহাম্মদী গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এম.জি. নীট ফ্লেয়ার লিমিটেডের ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। একই সঙ্গে কাজে পুনর্বহাল করা না হলে আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, তাদের সহকর্মী শেফালী নামে এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় একদিন সকালে কারখানায় এসে ছুটির আবেদন করেন। তবে চাকরি থাকবে না—এমন কথা বলে তাকে তাৎক্ষণিক ছুটি দেওয়া হয়নি। পরে বিকেল ৫টার দিকে তাকে ছুটি দেওয়া হয়। বাড়ি ফেরার পর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী শ্রমিক রাতে মারা যান বলে দাবি করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে পরদিন তারা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ১৮ জন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়। পরে ওই ১৮ শ্রমিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ।

তবে শ্রমিকদের দাবি, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবি জানান।

এ ছাড়া ছয়জন শ্রমিককে কোনো ধরনের নোটিশ ছাড়াই কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা। পরে তাদের কাজে ফিরিয়ে নেওয়া হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দেন। পরবর্তীতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, তাদের দ্রুত কাজে ফিরিয়ে নিতে হবে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে পুনর্বহাল না করলে আইন অনুযায়ী তাদের সব পাওনা পরিশোধ করতে হবে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জালাল হাওলাদার বলেন, শ্রমিকরা কাজ বন্ধ করে শুধু কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল, তাদের সহকর্মীকে কেন ছুটি দেওয়া হয়নি। এটুকু বিষয়কে কেন্দ্র করে একটি মিথ্যা ঘটনা সাজিয়ে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া জামিন নিতে বাধা দিয়ে আদালতেও হয়রানি করা হচ্ছে, যাতে তারা জামিন না পায় এবং প্রকৃত ঘটনা প্রকাশ না পায়।

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি রাসেল মন্ডল বলেন, নারী শ্রমিকটি সকালে ছুটি পেলে হয়তো দ্রুত চিকিৎসা নিতে পারতেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাকে কর্মঘণ্টা শেষ হওয়ার আগে ছুটি দেয়নি। পরে ওই নারী শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাতে মারা যান।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি দ্রুত সমাধান না হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান তিনি।

শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে শ্রমিকদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে দেশের তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে শ্রমিক নেতারা দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান, মামলা প্রত্যাহার এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন তারা।

এ সময় বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল, লেদার ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সহসভাপতি তাওহীদ মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং নারী-পুরুষ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »