1. : admin :
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ - যায়যায় সময়
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ গাজীপুরে গৃহবধূ মিতা রানীর মৃত্যু: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা, পরিবারের সংবাদ সম্মেলন পালিয়ে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় আর্থিক সংকটে চুরির পথ বেছে নেওয়ার দাবি নবদম্পতির শেখ রমজান হাসান(নূর) এর রম্য কবিতা “বিয়ে বিভ্রাট” গাজীপুরে হামলায় আহত জাহিদ হাসানকে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিসভী

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার ও ভবানীপুর বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভবানীপুর থেকে বাঘের বাজার ও মেম্বার বাড়ী পর্যন্ত মহাসড়কের দুপাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও ব্যবসা পরিচালনা করায় সড়কের প্রশস্ততা কমে যাচ্ছিল। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রায়ই যানজটের সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।

অভিযান চলাকালে দখলদারদের নির্ধারিত জায়গার বাইরে স্থাপনা নির্মাণ না করার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে পুনরায় ব্যবসা পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, মহাসড়কের সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে তোলার সুযোগ নেই। যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়ক দখলমুক্ত রাখা প্রয়োজন। মহাসড়কের জায়গা চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পর একই স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান, গাজীপুর সদর সার্কেলের সহকারী কমিশনার লিপি রানী, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ র‍্যাব, পুলিশ, বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে সড়কের শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকটা কমবে বলে আশা করছেন তারা।

প্রশাসন জানিয়েছে, মহাসড়কের নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »