1. : admin :
ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা - যায়যায় সময়
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ গাজীপুরে গৃহবধূ মিতা রানীর মৃত্যু: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা, পরিবারের সংবাদ সম্মেলন পালিয়ে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় আর্থিক সংকটে চুরির পথ বেছে নেওয়ার দাবি নবদম্পতির শেখ রমজান হাসান(নূর) এর রম্য কবিতা “বিয়ে বিভ্রাট” গাজীপুরে হামলায় আহত জাহিদ হাসানকে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিসভী

ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার ফকির

নবগঠিত ম্যানেজিং কমিটিতে যোগ্য ও সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ায় এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, এড. জুয়েল রানা ও নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনে সহযোগিতা ও ভূমিকা রাখায় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া কমিটি গঠনে সহযোগিতা ও ভূমিকা রাখায় রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুজ্জামান শাহানুর সরকার, সাবেক সহ-সভাপতি, ১ নম্বর ওয়ার্ড বিএনপির বাবুল মিয়া, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সাইদুর রহমান এবং এম. এ. সাজেদুল ইসলাম মিথুন, সাবেক সহ-সভাপতি, গাজীপুর জেলা ছাত্রদল ও সভাপতি, ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি এড. জুয়েল রানা বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করবেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে এবং এলাকার শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »