1. : admin :
যথাযোগ্য মর্যাদায় নিকলীতে মহান বিজয় দিবস পালিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

যথাযোগ্য মর্যাদায় নিকলীতে মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে নিকলীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। নিকলী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় নিকলী উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

সকালে নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষ,বীর মুক্তিযোদ্ধা

সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

মহান বিজয় দিবস উপলক্ষে নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় দিনব্যাপী বিজয় মেলা। বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল, এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »