1. : admin :
গাজীপুর বাঘের বাজারে পূর্ব শত্রুতার জেরে মার্কেটে হামলা /ব্যাপক ক্ষয়ক্ষতি - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুর বাঘের বাজারে পূর্ব শত্রুতার জেরে মার্কেটে হামলা /ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে বাঘের বাজার পূর্ব শত্রুতার জেরে একটি মার্কেটের বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা কটেজ গার্মেন্টস সংলগ্ন মার্কেটের বিভিন্ন দোকানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে দূর্বৃত্তরা। এ ঘটনায় দোকান মালিক মোঃ শফিকুল ইসলাম বাদি হয়ে শনিবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
মোঃ শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর একদল দুর্বৃত্ত রাত তিনটার দিকে তার দোকানের শার্টারসহ আশপাশের একাধিক দোকানের শার্টারে কোপাচ্ছে। খবর পেয়ে লোকজন নিয়ে দ্রুত দোকানের কাছে আসার সময় হামলাকারীরা চলে যায়। হামলাকারীরা একাধিক দোকানের শার্টার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলে, তারা একটি সচল বৈদ্যুতিক মিটার ভেঙ্গে ফেলে এবং মাকের্টের বারান্দার চারটি পিলার, পানির কল, বাল¡ ভেঙ্গে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। মার্কেটের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে তার নাম আব্দুল
করিম, হামলার বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে বড় ধরণের ক্ষতি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ শফিকুল ইসলামের। এ ঘটনার পর মার্কেটের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরো জানান হামলাকারীদের সঙ্গে তার পূর্ব বিরোধ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »