1. : admin :
গাজীপুরে "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট" এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অবস্থিত ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।

অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান সরকার ও ৫ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক বাবলু আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার।

উদ্বোধনী খেলায় গাজীপুর জেলা বিএনপির কোষাদক্ষ‍্য ইসলাম উদ্দিন এর শুভ উদ্বোধনের মাধ্যমে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাঈম মোল্লা,সদর উপজেলা বিএনপির তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন শেখ,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান,৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হালিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি একাদশ বনাম ২ নং ওয়ার্ড বিএনপি একাদশ খেলায় অংশ গ্রহণ করেন।ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে ৫ নং ওয়ার্ড বিএনপি একাদশ কে ৪-২ গোলের ব্যবধানে ২ নং ওয়ার্ড বিএনপি পরাজিত করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »