1. : admin :
খরচাপাতি দিলে হালকাপাতলা করুম, না হইলে প্যাঁচকি বাজাইয়া দিমু’ — এসআই তাজুলের অডিও ফাঁস - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম, না হইলে প্যাঁচকি বাজাইয়া দিমু’ — এসআই তাজুলের অডিও ফাঁস

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাজীপুরের শ্রীপুর থানার এক উপপরিদর্শকের (এসআই) কথিত ঘুষ দাবির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই অডিওতে মামলার তদন্ত হালকা করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি এবং যোগাযোগ না করলে “প্যাঁচকি বাজাইয়া দেওয়ার” হুমকি দিতে শোনা যায়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মো. তাজুল ইসলাম। তিনি বর্তমানে শ্রীপুর থানায় এসআই হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ২৩ এপ্রিল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলী গ্রামের বাসিন্দা মো. হযরত আলী গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্তভার দেন এসআই তাজুল ইসলামকে।

সম্প্রতি মামলার ৩ নম্বর আসামি জাকির মোড়লের সঙ্গে এসআই তাজুল ইসলামের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। সেখানে এসআই তাজুলকে বলতে শোনা যায়,

“তাদের যোগাযোগ করতে বলো। খরচাপাতি দিলে হালকাপাতলা করুম। যোগাযোগ না করলে কিন্তু প্যাঁচকি বাজাইয়া দিমু। এটা আমি ডাইরেক্ট বললাম।”

অডিওতে আরও শোনা যায়, তিনি বলেন,

“যোগাযোগ করলে মামলা কোর্টে গেলে শেষ হয়ে যাবে। আমার সঙ্গে সরাসরি কথা বলতে বলো। একটু পরে আমি তোমাদের এলাকায় আসছি।”

এ সময় আসামি জাকির মোড়ল নিজেকে নির্দোষ দাবি করে বলেন,

“ভাই, জালাল-বারেক ওদের কাছে তো আপনার নাম্বার আছেই। তাদের বলবো যোগাযোগ করতে।”

জবাবে এসআই তাজুল বলেন,

“তুমিও যোগাযোগ করো। তুমিও কিছু করো।”

পরে জাকির মোড়ল বলেন,

“ভাই, আপনি তো তদন্ত করে দেখছেন, এখানে আমার কোনো দোষ নেই।”

তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন এসআই তাজুল ইসলাম। তিনি দাবি করেন, অডিওটি প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং আসামিদের সঙ্গে তাঁর এ ধরনের কোনো কথোপকথন হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন,

“বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »