1. : admin :
কাপাসিয়ায় বিএনপির কর্মী সভায়/প্রয়াত কারা নির্যাতিত নেতা শফিউদ্দিন মাষ্টার স্বরণে দোয়া - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

কাপাসিয়ায় বিএনপির কর্মী সভায়/প্রয়াত কারা নির্যাতিত নেতা শফিউদ্দিন মাষ্টার স্বরণে দোয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) থেকে

সাইদুল ইসলাম রনি:

১৬ বছর পর কাপাসিয়ার দুর্গাপুরে ওর্য়াড বিএনপির কর্মী সভা ও কারা নির্যাতনের শিকার হয়ে মৃত্যু শফি উদ্দিন মাষ্টার স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দুর্গাপুর ইউনিয়ন ও ২নং ওর্য়াড বিএনপির আয়োজনে উপজেলার রাওনাট শহীদ হাফিজ উদ্দিন সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে কর্মী সভা হয়।

সভার শুরুতে ওর্য়াড বিএনপির সভাপতি মরহুম শফি উদ্দিন মাষ্টারের স্বরণে এক মিনিট নিরবর্তা পালন ও দোয়া করা হয়৷ উল্লেখ্য গত সরকারের আমলে কারা নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয় বরণ করেন ৷

সভায় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির ২নং ওর্য়াড শাখার সভাপতি গোলাম মোস্তফা ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ৷

এসময় বক্তারা বলেন, বিএনপির কারা নির্যাতিত ও ত্যাগী কর্মী দিয়ে কমিটি গঠন করতে হবে। কোনো স্বজনপ্রীতি করা যাবে না। বিগত দিনে যারা দলের জন্য ত্যাগী শিকার করেছেন, নির্যাতিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছেন তাদের কে মুল্যায়ন করতে হবে। যাকে দিয়ে দলের উন্নয়ন ও মঙ্গল হবে। তাই তাদের যোগ্য ব্যক্তিকে যোগ্যতার বিবেচনায় নেতা তৈরী করে নেতৃত্ব ঠিক করবেন৷

কর্মী সভায় ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন আকন্দ’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সোলাইমান মোল্লা, বিশেষ অতিথি দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মীর মোঃ হাবিবুল্লাহ, শহীদুল্লাহ মোল্লা ৷

এ ছাড়াও ওর্য়াড বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মোঃ আল আমিন, যুবদল নেতা ইব্রাহীম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »