কাপাসিয়া (গাজীপুর) থেকে
সাইদুল ইসলাম রনি:
১৬ বছর পর কাপাসিয়ার দুর্গাপুরে ওর্য়াড বিএনপির কর্মী সভা ও কারা নির্যাতনের শিকার হয়ে মৃত্যু শফি উদ্দিন মাষ্টার স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দুর্গাপুর ইউনিয়ন ও ২নং ওর্য়াড বিএনপির আয়োজনে উপজেলার রাওনাট শহীদ হাফিজ উদ্দিন সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে কর্মী সভা হয়।
সভার শুরুতে ওর্য়াড বিএনপির সভাপতি মরহুম শফি উদ্দিন মাষ্টারের স্বরণে এক মিনিট নিরবর্তা পালন ও দোয়া করা হয়৷ উল্লেখ্য গত সরকারের আমলে কারা নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয় বরণ করেন ৷
সভায় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির ২নং ওর্য়াড শাখার সভাপতি গোলাম মোস্তফা ভূইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ৷
এসময় বক্তারা বলেন, বিএনপির কারা নির্যাতিত ও ত্যাগী কর্মী দিয়ে কমিটি গঠন করতে হবে। কোনো স্বজনপ্রীতি করা যাবে না। বিগত দিনে যারা দলের জন্য ত্যাগী শিকার করেছেন, নির্যাতিত হয়েছে, মামলা হামলার শিকার হয়েছেন তাদের কে মুল্যায়ন করতে হবে। যাকে দিয়ে দলের উন্নয়ন ও মঙ্গল হবে। তাই তাদের যোগ্য ব্যক্তিকে যোগ্যতার বিবেচনায় নেতা তৈরী করে নেতৃত্ব ঠিক করবেন৷
কর্মী সভায় ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন আকন্দ'র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সোলাইমান মোল্লা, বিশেষ অতিথি দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মীর মোঃ হাবিবুল্লাহ, শহীদুল্লাহ মোল্লা ৷
এ ছাড়াও ওর্য়াড বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মোঃ আল আমিন, যুবদল নেতা ইব্রাহীম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন