1. : admin :
স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান - যায়যায় সময়
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসায় সাইদুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নতুন উদ্যোগ গাজীপুরে আগুনে পুড়ল ৩৮ ঘর, ক্ষয়ক্ষতি কোটি টাকা বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন

স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়

স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আকবর পলান।

আজ (২৪ সেপ্টেম্বর, ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ডেন্টাল কলেজের চিলড্রেন প্রিভেন্টিভ এন্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ডা. মোহাম্মদ আলী আকবর পলানকে (কোড: ১১১৬১২) স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের পরিচালক পদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে আরও জানানো হয়, নতুন পদে পদায়নকৃত এই কর্মকর্তাকে আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ থেকে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »