1. : admin :
গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান - যায়যায় সময়
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসায় সাইদুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নতুন উদ্যোগ গাজীপুরে আগুনে পুড়ল ৩৮ ঘর, ক্ষয়ক্ষতি কোটি টাকা বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন

গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাজীপুরের মেধা ও সাফল্যের ঝুলিতে যুক্ত হলো নতুন পালক। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সহকারী জজ) হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তরুণ আইনবিদ মেহেদী হাসান। তিনি জাতীয় মেধা তালিকায় ৭৭তম স্থান অর্জন করে এই গৌরবময় সাফল্য এনে দিয়েছেন।

মেহেদী হাসানের জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরের সদর উপজেলার শিরিরচালা এলাকায়। তিনি এলাকার সম্ভ্রান্ত ‘আকন্দ পরিবারের’ সন্তান। তাঁর বাবা মোহাম্মদ আলী জিন্নাহ ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক জনপ্রিয় সহকারী শিক্ষক এবং মা রোকসানা আক্তার একজন গৃহিণী।

শৈশব থেকেই পড়ালেখায় মেধাবী মেহেদী হাসানের শিক্ষা জীবন কেটেছে নিজ এলাকার স্বনামধন্য বিদ্যাপীঠে। তিনি আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক (এসএসসি) সম্পন্ন করেন। এরপর দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সুনামের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নিজের এই দীর্ঘ লড়াই ও অর্জনে মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে মেহেদী হাসান বলেন, “আলহামদুলিল্লাহ… আলহামদুলিল্লাহ… আলহামদুলিল্লাহ। এই যাত্রাটা ছিল অত্যন্ত দীর্ঘ ও ধৈর্যের পরীক্ষা। বিচার বিভাগের মতো স্বাধীন ও পবিত্র জায়গায় দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য পরম সম্মান ও গৌরবের। একজন বিচারক হিসেবে অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পালন করতে পারি এবং বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে পারি—এজন্য আমি সবার কাছে দোয়ার প্রার্থনা করছি।”

একজন আদর্শ শিক্ষক বাবার সন্তান হিসেবে মেহেদী হাসানের এই অভাবনীয় সাফল্যে তাঁর পুরো পরিবার, শিক্ষকবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। শিরিরচালা এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁর এই সাফল্যকে গাজীপুরের জন্য এক বিরাট গর্বের বিষয় হিসেবে দেখছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »