1. : admin :
আসন্ন নির্বাচনে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন — আবু বকর ছিদ্দিক - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

আসন্ন নির্বাচনে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন — আবু বকর ছিদ্দিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর) 

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

গাজীপুর সদর উপজেলার ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার রাতে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মিলন মাহমুদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সাহাব উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নস মিয়া এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী আরিফ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব বিএনপির রাজনীতিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং ঐক্যবদ্ধভাবে আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, “গাজীপুর-৩ আসনের অভিভাবক, জননেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত করে বিএনপিকে নতুন উদ্দীপনায় এগিয়ে নিতে হবে। সবাই মিলে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং নির্বাচনে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান এবং দলকে আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »