শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়
গাজীপুর সদর উপজেলার ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাতে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মিলন মাহমুদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সাহাব উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নস মিয়া এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী আরিফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব বিএনপির রাজনীতিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং ঐক্যবদ্ধভাবে আগামী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, “গাজীপুর-৩ আসনের অভিভাবক, জননেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত করে বিএনপিকে নতুন উদ্দীপনায় এগিয়ে নিতে হবে। সবাই মিলে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং নির্বাচনে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান এবং দলকে আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।