1. : admin :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি’র নেতা কর্মিদের সংবাদ সম্মেলন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি’র নেতা কর্মিদের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির” এমন শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তরে মিথ্যে, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন গত ৯ সেপ্টেম্বর সোমবার একটি জাতীয় দৈনিকে ‘মাসে ৪ কোটি টাকার বাণিজ্য: গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির’ সংবাদ প্রকাশিত হয়। সংবাদে আমাকে সহ বিভিন্ন উপজেলার বিএনপি’র পদধারী নেতাকর্মীদের নাম উল্ল্যেখ করা হয়েছে। এবং সংবাদে বিভিন্ন কারখানা থেকে ঝুট বাণিজ্যের কথাও বলা হয়েছে। এতে আমার ও আমার দলের সম্মানহানী হয়েছে। তিনি ভিত্তিহীন এসব সংবাদ ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। এ সময় ষড়যন্ত্র মূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবী করে প্রতিবাদ করেন।
####

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »