শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির” এমন শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তরে মিথ্যে, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন গত ৯ সেপ্টেম্বর সোমবার একটি জাতীয় দৈনিকে 'মাসে ৪ কোটি টাকার বাণিজ্য: গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির' সংবাদ প্রকাশিত হয়। সংবাদে আমাকে সহ বিভিন্ন উপজেলার বিএনপি’র পদধারী নেতাকর্মীদের নাম উল্ল্যেখ করা হয়েছে। এবং সংবাদে বিভিন্ন কারখানা থেকে ঝুট বাণিজ্যের কথাও বলা হয়েছে। এতে আমার ও আমার দলের সম্মানহানী হয়েছে। তিনি ভিত্তিহীন এসব সংবাদ ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। এ সময় ষড়যন্ত্র মূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবী করে প্রতিবাদ করেন।
####