1. : admin :
গাজীপুরে সাংবাদিক পরিচয়দারী কাঠমিস্ত্রীর সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে সাংবাদিক পরিচয়দারী কাঠমিস্ত্রীর সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম 
গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রোকনুজ্জামান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে এক সাংবাদিক পরিচদারী ভুয়া সাংবাদিক। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বুধবার জয়দেবপুর থানায় সাধারন ডায়রী করেছেন রোকনুজ্জামান।

কাঠমিস্ত্রি,সাংবাদিক পরিচয়ে এলাকার মানুষদের ভয়-ভীতি দেখিয়ে বনের জমি দখল।। অতঃপর উদ্ধার

অভিযুক্ত আনোয়ার হোসেন (৩৩) ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার বড়হতি গ্রামের আজিম উদ্দিনের ছেলে। সে একটি হর্কাস কল্যাণ বহুমুখী সমবায় সমিতির কার্ড ব্যবহার করে এলাকার ভিতরে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অপকর্ম করে আসতেছিল।

গাজীপুর সদরের দরগাচালা এলাকায় খাসের জমির সাথে অল্প জমি কিনে বসত বাড়ী করে সরকারি খাস জমি দখল করে নিচ্ছে বলে জানা গেছে।

আনোয়ার বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কন্ঠ, দৈনিক প্রথম আলো, পত্রিকাসহ বিভিন্ন জাতীয় পত্রিকার পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা করে আসছিল। গত মঙ্গলবার শিরিরচালা এলাকায় সাংবাদিক পরিচয়ে প্রতারনা করার সময় রোকনুজ্জামান চ্যালেঞ্জ করেন। ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল ও এক পর্যায়ে প্রাণ নাশের হুমকি দেয়। খবর পেয়ে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আনোয়ার পালিয়ে যায়।

আনোয়ার  সমন্ধে জানতে চাইলে বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন,আমাদের মার্কেটে তার ফার্নিচার দোকান আছে সে একজন কাঠমিস্ত্রী বলেই জানি। হঠাৎ ফেইসবুকে তার নাম  সাংবাদিক আনোয়ার হোসাইন গাজীপুর দেখে আমরা হতভম্ব হই।কাঠমিস্ত্রী কিভাবে সাংবাদিক হয়।একদিন তার ফেইসবুকে কমেন্ট করি সাংবাদিকতা করলে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা লাগে ডিগ্রি পাশ। ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু জাতি জানতে চায়।এটা লেখার পরে তার নজরে আসলে আমাকে ফেইসবুক থেকে বল্ক করে দেয়।এই হল অবস্থা। আমরা চাই শিক্ষিত লোক সাংবাদিকতায় আসুক।আর এ সমস্ত কাঠমিস্ত্রী মার্কা সাংবাদিক মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করছে এদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »