1. : admin :
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা, মরদেহ উদ্ধার - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা, মরদেহ উদ্ধার শ্রীপুরে বাকিতে মালামাল না দেওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, গুলি; আহত ৫, আটক ১ গাজীপুরে সচেতনতার অভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু জয়দেবপুর চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের পরিচয়ে প্রতারণা টানা বর্ষণে তলিয়ে গেল শত শত বিঘা পাকা ধান, চরম ক্ষতির মুখে কৃষক মাওনা চৌরাস্তায় মহাসড়কে হাঁটু পানি: দুর্ভোগে লাখো মানুষ, প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ পারুলী নদী ও বিন্দাই খাল খননে পাল্টে যাবে শ্রীপুরের কৃষি অর্থনীতি: এমপি রফিকুল ইসলাম বাচ্চু মেসার্স উপবন ফিলিং স্টেশনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতিবাদ” শ্রীপুরে বিএনপি নেতার ওপর হামলা ও লক্ষাধিক টাকা ছিনতাই: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান: বিদেশি মদ ও মাদকসহ আটক ৬

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা, মরদেহ উদ্ধার

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক |যায়যায় সময়

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আসিফ নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পরে তার মরদেহ গজারি বনে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

নিহত মেহেদী হাসান আসিফ (২২) রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

নিহতের মা আছমা বেগম জানান, বুধবার বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১১টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন। কিন্তু সেদিন গভীর রাত পর্যন্ত না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরিচিত অটোরিকশা চালকদের সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকার গজারি বনের পাশে মাঠে আসিফের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে -র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »