1. : admin :
কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে বিএনপির স্মারকলিপি প্রদান - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে বিএনপির স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন টিলা, কালাইরাগ, উৎমা পাথর

কোয়ারীসহ ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ধলাই নদীর ধলাই ব্রীজের নিচ হইতে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০নং, দয়ার বাজার, কালাইরাগ, দক্ষিণ বুড়দেও, চানপুর (ধলাই-পিয়াইন নদীর সংযোগ স্থল) এলাকা হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে গত ০৯/১২/২০২৪ইং

তারিখে স্মারকলিপি প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী  সংগঠন।

কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও আবিদা সুলতানার কাছে উক্ত  স্মারক লিপিতে উল্লেখ করা হয়। গত ৫ই আগষ্ট ২০২৪ খ্রিঃ তারিখে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর হতে উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন, কালাইরাগ, উৎমা পাথর কোয়ারীসহ ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ধলাই নদীর ব্রীজের নিচ হইতে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০নং, দয়ার বাজার ও কালাইরাগ এবং চানপুর, দক্ষিণ বুড়দেও এলাকার নদী হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন করিয়া রাষ্ট্রের কোটি টাকা রাজস্ব আত্মসাৎ সহ সরকারি সম্পদের ক্ষতি সাধন করিতেছে।অপর দিকে অনিরাপদ ভাবে পাথর ও বালু উত্তোলন করার ফলে নদী থেকে  পাথর ও বালু উত্তোলন করায় কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও শাহ আরপিন মাজারের চারিদিক হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন করায় শাহ আরপিন (রঃ) আসন মাজারটি মারাত্মক ভাবে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।

এই অবস্থায় আগামী- ১ সপ্তাহের ভিতরে কোম্পানীগঞ্জে উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন, কালাইরাগ, উৎমা পাথর কোয়ারীসহ ভোলাগঞ্জ,দয়ার বাজার ও কালাইরাগ এবং চানপুর, দক্ষিণ বুড়দেও এলাকায় অবৈধ ভাবে পাথর ও বালুখেকোদের  বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ না করা হলে। কোম্পানীগঞ্জ উপজেলার আপামর জন সাধারণকে নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক সহ উপজেলার সকল সরকারি, আধা সরকারি,স্বায়ত্ব-শাসিত সকল প্রতিষ্ঠান  হাট বাজার থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন বিএনপি নেতৃবৃন্দ। উক্ত স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন, বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক আলমগীর আলম চেয়ারম্যান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জিসাস এর সভাপতি ওমর ফারুক,উপজেলা বিএনপির সদস্য তাজ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবুল বাশার বাদশা,ও সাবেক বিএনপি নেতা শামীম আজাদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »