কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন টিলা, কালাইরাগ, উৎমা পাথর
কোয়ারীসহ ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ধলাই নদীর ধলাই ব্রীজের নিচ হইতে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০নং, দয়ার বাজার, কালাইরাগ, দক্ষিণ বুড়দেও, চানপুর (ধলাই-পিয়াইন নদীর সংযোগ স্থল) এলাকা হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে গত ০৯/১২/২০২৪ইং
তারিখে স্মারকলিপি প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও আবিদা সুলতানার কাছে উক্ত স্মারক লিপিতে উল্লেখ করা হয়। গত ৫ই আগষ্ট ২০২৪ খ্রিঃ তারিখে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর হতে উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন, কালাইরাগ, উৎমা পাথর কোয়ারীসহ ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ধলাই নদীর ব্রীজের নিচ হইতে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০নং, দয়ার বাজার ও কালাইরাগ এবং চানপুর, দক্ষিণ বুড়দেও এলাকার নদী হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন করিয়া রাষ্ট্রের কোটি টাকা রাজস্ব আত্মসাৎ সহ সরকারি সম্পদের ক্ষতি সাধন করিতেছে।অপর দিকে অনিরাপদ ভাবে পাথর ও বালু উত্তোলন করার ফলে নদী থেকে পাথর ও বালু উত্তোলন করায় কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও শাহ আরপিন মাজারের চারিদিক হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন করায় শাহ আরপিন (রঃ) আসন মাজারটি মারাত্মক ভাবে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
এই অবস্থায় আগামী- ১ সপ্তাহের ভিতরে কোম্পানীগঞ্জে উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন, কালাইরাগ, উৎমা পাথর কোয়ারীসহ ভোলাগঞ্জ,দয়ার বাজার ও কালাইরাগ এবং চানপুর, দক্ষিণ বুড়দেও এলাকায় অবৈধ ভাবে পাথর ও বালুখেকোদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ না করা হলে। কোম্পানীগঞ্জ উপজেলার আপামর জন সাধারণকে নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক সহ উপজেলার সকল সরকারি, আধা সরকারি,স্বায়ত্ব-শাসিত সকল প্রতিষ্ঠান হাট বাজার থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন বিএনপি নেতৃবৃন্দ। উক্ত স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন, বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক আলমগীর আলম চেয়ারম্যান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জিসাস এর সভাপতি ওমর ফারুক,উপজেলা বিএনপির সদস্য তাজ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবুল বাশার বাদশা,ও সাবেক বিএনপি নেতা শামীম আজাদ প্রমুখ।