1. : admin :
গাজীপুরে ক্ষোভে ছেলের কেনা সেই চাপাতি দিয়েই ছেলের গলা কেটে খুন করেন বাবা - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা

গাজীপুরে ক্ষোভে ছেলের কেনা সেই চাপাতি দিয়েই ছেলের গলা কেটে খুন করেন বাবা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়.কম
চাপাতি কিনে ছেলে আশরাফুল আলম (৩৩) বাবাকে কেটে টুকরো টুকরো করার হুমকি মেনে নিতে না পেরে ক্ষোভে ছেলের কেনা সেই চাপাতি দিয়ে বাবা ওমর ফারুক সবুজ (৬০) ছেলে আশরাফুল আলমকে জবাই করে হত্যা করেছে বাবা। এ ঘটনায় গাজীপুর পিবিআই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। সোমবার (০৮ মে) বিকেলে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান বিষিয়টি নিশ্চিত করেছেন।

আসামী ওমর ফারুক সবুজ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কানুহারী (করাচাপুর) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। সে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ত্রী দিলুয়ারা আক্তার আঙ্গুরাকে (৫১) নিয়ে হযরত আলীর বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় প্যানটেক্স পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতো। তাদের ছেলে আশরাফুল আলম একই এলাকার জে এল ফ্যাশন পোশাক কারখানায় ফিনিশিং শাখার সুইং অপারেটর পদে চাকরি করতো এবং আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতো।

রবিার (০৭ মে) দিবাগত রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দুরা গ্রামের আসামীর মামা শ^শুর বাড়ী থেকে গ্রেফতার করে। সোমবার (০৮ মে) দুপুরে তাকে গাজীপুর সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আহসান হাবিবের আদালতে ১৬৪ ধারায় হত্যার স্বীকারোক্তি জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পিবিআই’র পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান নিহতের মা’র বরাত দিয়ে জানান, আসামীর বড় ছেলে আশরাফুল আলম উশৃঙ্খল এবং মাদকাসক্ত ছিল। সে মাঝেমধ্যে তার বাবা-মায়ের বাসায় এসে নেশার জন্য টাকা চাইতেন। টাকা না দিলে বাবা-মাকে মারধর করতেন। শুক্রবার (৫ মে) বাসায় এসে বাবা-মা’র কাছে টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে ওইদিন রাত সাড়ে ৮টায় আশরাফুল স্থানীয় বাজার থেকে ধারালো চাপাতি কিনে এনে ভয় দেখায় এবং তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে তার ক্রয়কৃত চাপাতি দিয়ে বাদীনি ও তার স্বামীকে খুন করার হুমকি দেয়। ছেলে বাসায় আসায় ছোট রুম হওয়ায় তার মা পাশের শ্রাবনী আক্তারের (১৮) রুমে রাত যাপন করে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় আশরাফুল আলমের পাশে থাকা ধারালো চাপাতি দিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে জবাই করে হত্যা করে। পরে পাশের রুমে থাকা স্ত্রীকে ফোন করে দ্রæত ঘর থেকে বের হতে বলে। দ্রæত বের হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে তার স্ত্রীকে জানায় ছেলের কেনা চাপাতি দিয়েই তাকে জবাই করে হত্যা করেছে।

ভিকটিমের মা দিলুয়ারা আক্তার আঙ্গুরা তাঁর স্বামী ওমর ফারুককে আসামী করে মামলা দায়ের করলে পিবিআই প্রধান কার্যালয়ের নির্দেশে গাজীপুর পিবিআই মামলার ছায়া তদন্ত শুরু করে। পরে আসামী ওমর ফারুক সবুজকে রবিবার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »