1. : admin :
বিএনপি'র দুই গ্রুপের মামলা-পাল্টা মামলায় উত্তপ্ত গাজীপুর বাঘের বাজার, বাড়ানো হয়েছে নিরাপত্তা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

বিএনপি’র দুই গ্রুপের মামলা-পাল্টা মামলায় উত্তপ্ত গাজীপুর বাঘের বাজার, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি মামলার ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।

ঘটনার সূত্রপাত ১১ জুলাই বিকেলে। বাঘেরবাজার সাফারি পার্ক সড়কের একটি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা আদায়ের বিরোধকে কেন্দ্র করে রাফিদ মিয়া (১৬), দেলোয়ার হোসেন (৪৫) ও রাকিব সরকার (২৩) নামে তিনজন মারধরের শিকার হন।

অভিযোগে বলা হয়, দেলোয়ার হোসেনকে বিএনপি নেতা ইসলাম উদ্দিনের গুদামে আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়। মামলার প্রধান আসামি ইসলাম উদ্দিন, যিনি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার বিরুদ্ধে আগে থেকেই জমি দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইসলাম উদ্দিনের সমর্থকরা ১৭ জুলাই মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, পুলিশ কোনো তদন্ত ছাড়াই উদ্দেশ্যমূলকভাবে মামলাটি গ্রহণ করেছে। একইসাথে তারা জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদকে প্রত্যাহারের দাবি জানান।

পরিস্থিতি আরও জটিল হয় ২০ জুলাই। ওইদিন ইসলাম উদ্দিনের বিরোধী গ্রুপের পক্ষ থেকে বানিয়ারচালা গ্রামের জোসনা বেগম পাল্টা মামলা করেন। মামলায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী ওরফে নছ মিয়া, যুগ্ম আহ্বায়ক জসিম তাজসহ পাঁচজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, চাঁদাবাজির প্রতিবাদ করায় জোসনার স্বামী শাহজাহান আলী ও প্রতিবেশী মিয়ার উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় সুমন মিয়াকে হত্যাচেষ্টা করা হয় এবং মিয়ার উদ্দিনের কাছ থেকে ১৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

একাধিক মামলা ও পাল্টাপাল্টি কর্মসূচির ফলে বাঘেরবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে অটোরিকশা চালকরা ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেউ কেউ রুটে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “উভয় মামলাই তদন্তাধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে আমরা বাঘেরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষমতার দ্বন্দ্বই এই সংঘাতের মূল কারণ। এর ফলে দলের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হচ্ছে, তেমনি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

নির্বাচনের প্রাক্কালে এমন রাজনৈতিক উত্তেজনা স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের উদ্বেগ বাড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »