1. : admin :
এক বছরেও 'লাশের রাজনীতি' থেকে মুক্তি মেলেনি: মোমিন মেহেদী - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এক বছরেও ‘লাশের রাজনীতি’ থেকে মুক্তি মেলেনি: মোমিন মেহেদী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /যায়যায় সময়

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গত এক বছরেও দেশ ‘লাশের রাজনীতি’ থেকে মুক্তি পায়নি। আজ শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে আয়োজিত ‘জুলাই থেকে জুলাই: কী পেয়েছে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মোমিন মেহেদী বলেন, “৫ আগস্টের আন্দোলনের সময় জনগণ আশা করেছিল লাশের রাজনীতি বন্ধ হবে, কিন্তু তার পরিবর্তে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এক জুলাই থেকে আরেক জুলাই এসেও এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।” তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠান বিমুখ, শিক্ষকরা রাজনীতিমুখী, ব্যবসায়ীরা জনগণকে ঠকাতে ব্যস্ত, রাজনীতিকদের একটি অংশ সহিংসতা করে হলেও টাকা-ক্ষমতার পিছে ছুটছে। এর মাঝখানে নিম্নবিত্ত-মধ্য নিম্নবিত্তরা দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজীর কষাঘাতে জর্জরিত। দেখার কেউ নেই, শোনার কেউ নেই।” তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র একটি বিশেষ জেলার মানুষের প্রতিবাদের কারণে সেই জেলার নাম মানচিত্র থেকে মুছে দিতে চাইছে।


সহিংসতা ও জনগণের বঞ্চনার চিত্র

সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা ও সংঘাতে প্রথম আলোর তথ্য অনুযায়ী মাত্র ১৩ দিনে ২৩২ জনের মৃত্যু হয়েছে। তবে, গত বছরের ১৬ জুলাই থেকে চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত আন্দোলনে ৮৬৫ জন নিহত ছাড়াও পরবর্তীতে আরও ৬ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশেরই ময়নাতদন্ত বা মামলা হয়নি। ভয়ে অনেকে নীরবে দাফন করেছেন বা গোপনে জানাজা দিয়েছেন।

মোমিন মেহেদী আরও জানান, মৃত্যুর পাশাপাশি লক্ষাধিক চুরি-ডাকাতির ঘটনা এবং সাড়ে ৪ হাজারেরও অধিক ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে, যার ১০ ভাগও রাজনৈতিক কারণে আইন-আদালত বা গণমাধ্যমে আসেনি। তিনি ২০১৮ সালে ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে গুমের শিকার হওয়ার কথা উল্লেখ করে বলেন, “আমরা এক ফ্যাসিস্ট থেকে মুক্তি পেতে গিয়ে আরেক ফ্যাসিস্টের কবলে পড়েছি। দেশের মানুষের মুক্তির সকল পথ আজ বন্ধ।”

রেমিটেন্স-নির্ভর অর্থনীতি ও ভবিষ্যৎ আন্দোলনের হুঁশিয়ারি

মোমিন মেহেদী বলেন, দেশ এখন রেমিটেন্সের ওপর ভিত্তি করে চলছে। তিনি সম্প্রতি আশিক চৌধুরী নামক এক ব্যক্তির গুণগান গেয়ে গণমাধ্যমকে ক্লান্ত করে ফেলার সমালোচনা করেন এবং শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন, “কোথায় আজ শান্তিতে নোবেলজয়ী ইউনূস, সারাদেশে যখন অশান্তির আগুন?”

তিনি হুঁশিয়ারি দেন, অবিলম্বে বাংলাদেশের মানুষের জন্য ন্যায়ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ ‘প্রতিবিপ্লবের’ পথে অগ্রসর হবে। তখন জনগণ কোনো বিদেশী ইউটিউবার, প্রবাসী নেতা বা ধর্মকে পুঁজি করে রাজনীতিতে সফল হওয়ার অপচেষ্টাকারী দলগুলোর ফাঁকা আওয়াজে কান দেবে না। তারা নিজেদের রাষ্ট্রীয় সমতা প্রতিষ্ঠায় স্বাধীনতা-সার্বভৌমত্ব-ধর্ম-মানবতা-সুশিক্ষা-সভ্যতা পুনঃপ্রতিষ্ঠায় নিজেরাই নিবেদিত নেতৃত্ব বেছে নেবে।


কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) হরিদাস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »