1. : admin :
মাদারগঞ্জে সচেতন বন্ধু ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

মাদারগঞ্জে সচেতন বন্ধু ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি

“সেবাই আমাদের প্রত্যয়”এর প্রতিপাদকে সামনে রেখে জামালপুর মাদারগঞ্জ মহিষ বাথান পূর্বপাড়া সচেতন বন্ধু ক্লাব এর উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ১০০ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত রবিবার (৩০ মার্চ) বিকাল ৩ টার দিকে

মাদারগঞ্জ মহিষ বাথান পূর্বপাড়া বিভিন্ন এলাকায়

১০০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।

সংগঠনটি পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর একটি প্রয়াস।

ঈদ সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মহিষ বাথান পূর্বপাড়া সচেতন বন্ধু ক্লাবের সম্মানিত সদস্য নিকলী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশিকুর রহমান।

তিনি বলেন, মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। উৎসবে আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে। ঈদের আনন্দ থেকে সমাজের বিশাল অংশকে বঞ্চিত করে কোনভাবেই ঈদকে কেবল সামর্থ্যবানদের উৎসবে পরিণত করা যাবে না।

তিনি আরোও বলেন, সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক।

এছাড়া উপস্থিত ছিলেন সচেতন বন্ধু ক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

সংগঠনটির পক্ষ থেকে আরো জানান, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা।

তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার আশা প্রকাশ করেন।

মহিষবাথান পূর্বপাড়া সচেতন বন্ধু ক্লাব একটি সমাজসেবামূলক সংগঠন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এ সংগঠন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »