মোঃ হাবিব মিয়া হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি
"সেবাই আমাদের প্রত্যয়"এর প্রতিপাদকে সামনে রেখে জামালপুর মাদারগঞ্জ মহিষ বাথান পূর্বপাড়া সচেতন বন্ধু ক্লাব এর উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ১০০ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত রবিবার (৩০ মার্চ) বিকাল ৩ টার দিকে
মাদারগঞ্জ মহিষ বাথান পূর্বপাড়া বিভিন্ন এলাকায়
১০০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
সংগঠনটি পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর একটি প্রয়াস।
ঈদ সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মহিষ বাথান পূর্বপাড়া সচেতন বন্ধু ক্লাবের সম্মানিত সদস্য নিকলী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশিকুর রহমান।
তিনি বলেন, মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। উৎসবে আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে। ঈদের আনন্দ থেকে সমাজের বিশাল অংশকে বঞ্চিত করে কোনভাবেই ঈদকে কেবল সামর্থ্যবানদের উৎসবে পরিণত করা যাবে না।
তিনি আরোও বলেন, সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক।
এছাড়া উপস্থিত ছিলেন সচেতন বন্ধু ক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।
সংগঠনটির পক্ষ থেকে আরো জানান, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা।
তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার আশা প্রকাশ করেন।
মহিষবাথান পূর্বপাড়া সচেতন বন্ধু ক্লাব একটি সমাজসেবামূলক সংগঠন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এ সংগঠন।