1. : admin :
জয়দেবপুর চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের পরিচয়ে প্রতারণা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

জয়দেবপুর চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের পরিচয়ে প্রতারণা

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় এক পথচারীকে ছিনতাইয়ের চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। গত ৫ মে ২০২৬, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে জয়দেবপুর চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর পাশ থেকে গোল চত্বর এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোভাষী ইঞ্জিনিয়ার প্রবাল দাস জানান, রাস্তায় তীব্র যানজট থাকার কারণে তিনি শ্যামলী বাংলা পরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। পথিমধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে তারা তাকে জোরপূর্বক টেনে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির মধ্যে তার পরনে থাকা টি-শার্ট ছিঁড়ে যায়। অভিযুক্তরা নিজেদের পুলিশের সহযোগী পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে।

তিনি আরও জানান, পরিস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত দৌড়ে পাশের একটি পরিচিত দোকানে আশ্রয় নেন। সেখানে পৌঁছালে অভিযুক্তরা উল্টো তাকে ছিনতাইকারী হিসেবে আখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। তবে দোকানদার প্রবাল দাসকে চিনতে পারায় তাদের কথায় সন্দেহ প্রকাশ করেন এবং পুলিশের পরিচয়দানকারী ব্যক্তিদের ধমক দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় অপরাধীরা সহজেই সুযোগ নিচ্ছে। তারা দ্রুত নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন এবং নিয়মিত পুলিশ টহল বৃদ্ধির দাবি জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। একই সঙ্গে সাধারণ মানুষকে রাতের সময় নির্জন পথে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা হোক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »