1. : admin :
- যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক / যায়যায় সময় 

নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মির্জাপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মির্জাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় মির্জাপুর বাজারে। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, ফজল হক মুসল্লী, ইসলাম উদ্দিন, ইসমাইল হোসেনসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি অদৃশ্য শক্তি ও কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশব্যাপী চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংগঠিত করে তার দায় বিএনপির ওপর চাপিয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

বক্তব্য শেষে মির্জাপুর বাজারের বিভিন্ন সড়কে পদযাত্রা শেষে এম এস শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »