1. : admin :
শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীর জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ, লাখ টাকার ক্ষয়ক্ষতি - যায়যায় সময়
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীর জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ, লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি|যায়যায় সময়

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ী মজিবুর রহমানের জমিতে থাকা একাধিক ফলজ ও বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুল আজিজের বিরুদ্ধে। এতে তার এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী শাহিনুর আক্তার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার (১৮ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো একই গ্রামের মৃত তায়েব হোসেনের ছেলে আব্দুল আজিজ, তার ছেলে লিটন এবং রনিসহ তাদের ৫জন সহযোগী।

লিখিত অভিযোগে ব্যবসায়ীর স্ত্রী শাহিনুর আক্তার উল্লেখ করেন, শ্রীপুরের ৬নং রাথুরা মৌজায় এসএ ১২৫৭ এবং আরএস ৯১৫ খতিয়ানে এসএ ৩২৭৯ এবং আরএস ১২৩৮৭ নং দাগে সাড়ে ৯ গন্ডা জমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে প্রায় দুই যুগ ধরে ভোগ দখল করে আসছেন তার স্বামী ব্যবসায়ী মজিবুর রহমান। অভিযুক্তরা দীর্ঘদিন আমার স্বামীর সাথে আমাদের ভোগ দখলীয় জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছে। প্রায়ই বাড়ীর আশেপাশে এসে জমি জোরপূর্বক দখলসহ আমাদেরকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। আমাদের বাড়ীতে আমীসহ স্বামী এবং এক ছেলের স্ত্রী নিয়ে বসবাস করছি। তাদের অব্যাহত হুমকিতে আমাদের ভয়ে দিন পার করতে হচ্ছে। ঘটনার দিন বুধবার (১৮ জুন) বেলা ১১ টার দিকে অভিযুক্ত ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র (দা, লাঠি, লোহার রড) নিয়ে জমিতে প্রবেশ করে জমিতে থাকা একাধিক ফলজ ও বনজ গাছ কেটে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। এসময় তাদেরকে বাধা দিলে আমাদের মারপিট করার চেষ্টা করে। প্রকাশ্যে হুমকি দেয় আমার স্বামীকেসহ আমাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে সুযোগমত রাস্তাঘাটে পাইলে মারপিটসহ হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। তারা নিজেরা অঘটন ঘটাইয়া আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলেও হুমকি দেয়। তারা যেকোন সময় আমার স্বামীর ভোগ দখলীয় জমি জমি ও বাড়ী ঘর জবর দখল করতে পারে বলে আশঙ্কা করছি।

অভিযুক্তরা আব্দুল আজিজ বলেন, মজিবুর রহমান আমার সহোদর বড় ভাই। আমার বাবা আমাকে ১৯৯৮ সালে জমি দলিল করে লিখে দিয়েছে। আমি প্রবাসী থাকা অীবস্থায় সে আমার জমি ভোগ দখল করেছে। ২০১৮ সালে প্রবাস থেকে এসে ওই জমিতে ফলজ ও বনজ গাছ রোপন করেছি। আমার জমিতে আমি ঘর নির্মাণ করার জন্য জমির গাছ কাটতে গেলে বড় ভাই মজিবুর রহমান বাধা দেয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সঠিক নয়। বিষয়টি নিয়ে আগামী শনিবার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা বসার জন্যও সময় দিয়েছে।এ বিষয়ে

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ইন্দ্রপুর গ্রামের একটি অভিযোগ পেয়েছি। বাদি-বিবাদী সহোদর দুই ভাই। যেহেতু তাদের নিজেদের মধ্যে জমি নিয়ে বিরোধ তাই অভিযোগটি তদন্ত করার জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) নির্দেশ দিয়েছি। তদন্তের পর জমির প্রকৃত মালিক কে নিশ্চিত হওয়া যাবে। কেউ বেআইনী কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »