1. : admin :
হেযবুত তওহীদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশহেযবুত তওহীদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

হেযবুত তওহীদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশহেযবুত তওহীদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে হেযবুত তওহীদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আলেম উলামা ও তৌওহীদি জনতা ঐক্য পরিষদ সমাবেশের আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, করগাঁও এলাকায় লস্কর বাড়িতে আকীকা অনুষ্ঠানের নামে মহল্লার নারীদের বিভ্রান্ত করে অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছে। সাধারণ মানুষকে ভূল তথ্য দিয়ে আকীকা ও মিলাদ মাহফিলের নামে হিযবুত তৌওহীদের ব্যানারে প্রোগ্রাম করেছে। তাদের ধোঁকাবাজির বিরুদ্ধে মানুষজন যখন ক্ষিপ্ত হয়েছে তখন প্রশাসনের কাছে তাদের উপর হামলার মিথ্যা তথ্য দিয়ে ইন্টারনেটে গুজব ছড়িয়েছে। তাদের প্রোগ্রামে উগ্রবাদী বক্তব্য দিয়েছে। তাদের এই উগ্রতার প্রতিবাদে আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা আকীকা ও মিলাদ মাহফিলের নামে ধর্মের অপপ্রচার করেছে। তাদের ভ্রান্ত দলের প্রচারণা চালিয়েছে। অনুমতি ছাড়া মহিলাদের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে।

এসময় করগাঁও বাজার মসজিদের খতিব ও ইমাম মাওঃ শফিকুর রহমান, করগাঁও ইউনিয়ন ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওঃ আনছার আলী, করগাঁও তাবলীগ জামাতের আমির মাওঃ আব্দুল জব্বার, আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক মাওঃ নূরে আলম, আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষা সচিব মাওঃমুফতি আজহারুল ইসলাম, করগাঁও ইউনিয়নের সকল ইমাম ওলামা পরিষদের নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »