1. : admin :
হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে বিজিবি'র ত্রান বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে বিজিবি’র ত্রান বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

আসাদ হোসেন রিফাতঃ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন তিস্তা ব্যাটালিয়ন ৬১বিজিবি।

উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১বিজিবি) এ-র আয়োজনে, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল,ডাল,চিড়া, তৈল, আলু, পিয়াজ, লবণ ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় এবং  গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

ত্রাণ বিতরণ পরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন, ৬১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি। এসময় তিনি বলেন, গত দুই দিন আগে তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছিল, এমনকি ফ্ল্যাট বাইপাসের উপর দিয়েও পানি প্রবাহিত হয়েছিল। আমরা জানতে পেরেছি যে পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানবিক সেবা করার জন্য  তাদের মাঝে কিছু খাবার বিতরণ করছি এবং ডাক্তারের মাধ্যমে কিছু চিকিৎসা সেবা দিচ্ছি যাতে ওরা ভালো থাকতে পারে। ভবিষ্যতে গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »