1. : admin :
স্কুলে প্রেমঘটিত দ্বন্দ্বে পিস্তল ঠেকিয়ে অষ্টম শ্রেণির ছাত্র অপহরণ, ভিডিও ভাইরাল - যায়যায় সময়
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী” “রামিসা হত্যা মামলায় কঠোর অবস্থানে ঢাকা বার, অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী”

স্কুলে প্রেমঘটিত দ্বন্দ্বে পিস্তল ঠেকিয়ে অষ্টম শ্রেণির ছাত্র অপহরণ, ভিডিও ভাইরাল

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পিস্তল ঠেকিয়ে এক অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধনুয়া হাজ্বী মার্কেট এলাকার হাজ্বী প্রি-ক্যাডেট স্কুলে সোমবার (৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টম শ্রেণির ছাত্র ফেরদৌস আহমেদ এবং নবম শ্রেণির ছাত্র ওবায়দুল ইসলামের মধ্যে এক মেয়েকে কেন্দ্র করে প্রেমঘটিত বিরোধ চলছিল। এর জেরে নবম শ্রেণির ছাত্র ওবায়দুলের আত্মীয়-স্বজনরা স্কুলে গিয়ে ফেরদৌসকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুল হাশেম বলেন, “ঘটনার দিন সকালে একদল লোক স্কুলে ঢুকে ফেরদৌসকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নেয়। এ সময় ধনুয়া গ্রামের মৃত সবদুল ভেন্ডারের ছেলে কাওসার আহমেদ ও মৃত শামসুল হকের ছেলে এমদাদুল হকসহ কয়েকজন সন্ত্রাসী জড়িত ছিল। শিক্ষকরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।”

অপহৃত শিক্ষার্থীর মা কসুম আক্তার বলেন, “স্কুল থেকে খবর পেয়ে আমি দ্রুত সেখানে যাই। পরে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা উল্টো আমাকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »