1. : admin :
শ্রীপুরে মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় কৃষকদল নেতা হুমায়ুনের বিরুদ্ধে অপবাদ, প্রতিবাদে সংবাদ সম্মেলন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

শ্রীপুরে মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় কৃষকদল নেতা হুমায়ুনের বিরুদ্ধে অপবাদ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করার ঘটনাকে কেন্দ্র করে কৃষকদল নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালাম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তি পিরুজালী এলাকার মৃত নূরু মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকেই একটি পক্ষ তার বিরুদ্ধে চাঁদাদাবি, সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও নির্মাণসামগ্রী লুটপাটের অভিযোগ ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সূজন, সেলিম আহমেদ, আনোয়ার সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »