শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার ধলাদিয়া বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রাজাবাড়ি বাজারে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং ছাত্রদল, যুবদল ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিতে মো. আব্দুল মোতালিবকে আহ্বায়ক এবং খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গাজীপুর-৩ আসনের বিএনপি’র অভিভাবক অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এড. মো. মহিদুল ইসলাম (নয়ন),শরিফুজ্জামান শাহনুর সরকার, নাজমুল হুদা শাহীন।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফ হোসেন, আব্দুস সামাদ আজাদ, মনজুর হোসেন, মনসুর আলী, যুবনেতা আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মিছিলে বক্তারা বলেন, “নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও গতিপ্রাপ্ত হবে। আগামী দিনে বিএনপি শ্রীপুরে একটি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে আমরা আশাবাদী