1. : admin :
শ্রীপুরে ছেলে ও পুত্রবধূর হাতে রক্তাক্ত বৃদ্ধ বাবা-মা: থানায় অভিযোগ করার পরও মিলছে না প্রতিকার - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

শ্রীপুরে ছেলে ও পুত্রবধূর হাতে রক্তাক্ত বৃদ্ধ বাবা-মা: থানায় অভিযোগ করার পরও মিলছে না প্রতিকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি পশ্চিম খন্ড এলাকায় ছেলের ও পুত্রবধূর হামলায় রক্তাক্ত হয়েছেন বৃদ্ধ বাবা মোঃ আবু সাহিদ (৬৫) এবং তার স্ত্রী শামসুন্নাহার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ বাবা আগেই তার ছেলে এবং পুত্রবধূকে আলাদা বসতবাড়ী নির্মাণ করে দিয়েছিলেন এবং ব্যবসা করার জন্য ২০ লাখ টাকা প্রদান করেছিলেন। কিন্তু বিবাদী রিয়াজ উদ্দিন বিভিন্ন নেশা দ্রব্য সামগ্রী সেবন করে অসামাজিক কাজে লিপ্ত হয়ে টাকা-পয়সা নষ্ট করে ফেলেন এবং পুনরায় ৫ লাখ টাকা দিতে চাপ সৃষ্টি করে নিয়মিতভাবে হুমকি দিতে থাকেন। বৃদ্ধ বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তারা ১৬ জুন বিকেল ৪টার দিকে লোহার রড এবং লাঠিসোঁটা হাতে তার ওপর হামলা চালান।

হামলায় শামসুন্নাহারের মাথায় হত্যার উদ্দেশ্যে রডের আঘাতে মাথা ফাটা ও রক্তাক্ত যখম এবং শরীরের বিভিন্ন অংশে নিলাফুলা জখম হয়। বৃদ্ধ আবু সাহিদও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা আবারো খুন-জখমের হুমকি দিয়ে এবং বাড়ির গেট ভাঙচুর করে চলে যায়।

আহত দম্পতিকে তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় (রেজিঃ নাম্বার: ৩৮২৭, তারিখ: ১৬/০৬/২৫)। ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দারা প্রস্তুত থাকলেও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, “থানায় অভিযোগ দায়েরের পরও পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছে।”

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “অভিযোগটি কার কাছে আছে, আমি দেখব ভাই। আপনি অভিযোগটি আমাকে পাঠান।”

এরপর ঘটনার বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানতে একাধিকবার ফোন করলেও ওসির ফোন রিসিভ হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »