1. : admin :
শ্রীপুরে ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

শ্রীপুরে ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক॥ যায়যায় সময় 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। এ বিষয়ে উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও শ্রীপুরের অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭৮৩৮৬৫৮৮৬ ক্লোন করে প্রতারকরা বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবী করছে। অনেক ক্ষেত্রে ওই চক্র আর্থিক লেনদেনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ারও চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুর স্পষ্ট করে জানিয়েছেন, এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে তার বা উপজেলা প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই। তিনি সবাইকে সতর্ক থেকে প্রতারক চক্রের সাথে কোনো ধরণের আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে ইতোমধ্যে ‘উপজেলা প্রশাসন, শ্রীপুর, গাজীপুর’ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি সতর্কতামূলক স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে। সেখানে প্রতারণার বিষয়ে বিস্তারিত জানিয়ে জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি, তথ্যটি সবাইকে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জনসাধারণকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। একইসাথে জনস্বার্থে এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »