1. : admin :
লালপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছিত - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লালপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমি নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করতে গিয়ে ওয়ালিজ্জামান পান্না নামে এক চিকিৎসকের হাতে ৩ সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে এঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিকরা হলেন, বাংলাদেশ টুডে ও দৈনিক সোনার দেশ পত্রিকার লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়, দৈনিক মানবকন্ঠের লালপুর প্রতিনিধি নাহিদ হোসেন, সাপ্তাহিক পদ্মাপ্রবাহের ফটো সাংবাদিক বাবর আলী।
এবিষয়ে লাঞ্ছিত সাংবাদিকরা জানান, উপজেলার কসাইপাড়া গ্রামে সাইফুল ইসলাম ও দুলাল আলীর জমিজমা নিয়ে মারামারির ঘটনায় কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এমন খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে গিয়ে দেখে হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষ পুনরায় মারামারিতে লিপ্ত হয়েছে। এসময় সংবাদকর্মীরা ভিডিও ধারণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে হাসপাতালের মেডিকেল অফিসার ওয়ালিজ্জামান পান্না সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধাঁ দিয়ে ৩ জনকে রুমের মধ্যে ডেকে নিয়ে দরজা আটকিয়ে অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিকদের পরিচয় পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে দেখে নেওয়ার হুমকি দেন।

এবিষয়ে লালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শাহাবুদ্দিনকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
নাটোর জেলা সিভিল সার্জন রোজী আরা বলেন, হাসপাতালে মারামারির ঘটনা ঘটলে বিষয়টি পুলিশ দেখবে। এসময় সরকারি হাসপাতালের বিনা অনুমতিতে ভিডিও ধারণ করা অন্যায়। তবে বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »