1. : admin :
রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডা. আলী আকবর পলান - যায়যায় সময়
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ গাজীপুরে গৃহবধূ মিতা রানীর মৃত্যু: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা, পরিবারের সংবাদ সম্মেলন পালিয়ে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় আর্থিক সংকটে চুরির পথ বেছে নেওয়ার দাবি নবদম্পতির শেখ রমজান হাসান(নূর) এর রম্য কবিতা “বিয়ে বিভ্রাট” গাজীপুরে হামলায় আহত জাহিদ হাসানকে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিসভী গাজীপুরে নাগরিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন চেয়ে মানববন্ধন রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডা. আলী আকবর পলান জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন

রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডা. আলী আকবর পলান

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মুহাম্মদ আলী আকবর পলান।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনে ২৪ জুন ২০২৬ তারিখে ছয় মাস মেয়াদি এ অ্যাডহক কমিটি গঠন করা হয়। বোর্ডের অনুমোদিত কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. মোবারক হোসাইন এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম ভূঁইয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে।

ডা. মুহাম্মদ আলী আকবর পলান সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে নবগঠিত কমিটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »