1. : admin :
ভাওয়ালগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী নাজমুল আহমেদ ” - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

ভাওয়ালগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী নাজমুল আহমেদ ”

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 
আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব নাজমুল আহমেদ রনি সরকার। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে নাজমুল আহমেদ রনি সরকার বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যুব সমাজের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের সহযোগিতায় কাজ করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে ২নং ওয়ার্ডকে একটি আধুনিক ও সুন্দর ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হওয়া আমার কাছে কোনো ক্ষমতার বিষয় নয়, বরং মানুষের সেবা করার একটি সুযোগ। আমি চাই সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে।”
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ ভোটারদের মধ্যেও রনি সরকারকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে রনি সরকারের প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »