1. : admin :
বাবার টাকা না পেয়ে বসতঘরে আগুন: গাজীপুরে মাদকাসক্ত ছেলে আটক - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

বাবার টাকা না পেয়ে বসতঘরে আগুন: গাজীপুরে মাদকাসক্ত ছেলে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

যায়যায়সময়.কম

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিয়েছে এক মাদকাসক্ত যুবক। মঙ্গলবার সকালে এ অমানবিক ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাবা ফালান উল্লাহ নুরউদ্দিন জানান, তার ছেলে নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। স্থানীয় কিছু বখাটে যুবকের সঙ্গে মিশে নাজমুল মাদকে আসক্ত হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে তাকে নেশা মুক্ত করার নানা চেষ্টা চালানো হয়। এক পর্যায়ে তাকে রিহ্যাবে পাঠানো হয় এবং পরে তাবলিগ জামাতের চিল্লায়ও নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি।

ফালান উল্লাহ জানান, তার ছেলে প্রায়ই নেশার টাকার জন্য তাকে চাপ দিত। টাকা না পেলে বাড়ির ভাড়াটিয়াদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করত। সম্প্রতি সে জমি বিক্রি করে টাকা দিতে বলে। বাবা রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে ক্ষিপ্ত হয়ে নিজের বাবার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনায় বাবার পক্ষ থেকে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে যেন ভবিষ্যতে সে আর কোনো ক্ষতি করতে না পারে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নাজমুলকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »