1. : admin :
বড়াইগ্রামে নির্বাচন ঘিরে চার স্তরের নিরাপত্তা, ভোট মুখি সাধারণ মানুষ! - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

বড়াইগ্রামে নির্বাচন ঘিরে চার স্তরের নিরাপত্তা, ভোট মুখি সাধারণ মানুষ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 46;

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে চার স্তরের নিরাপত্তা বলয়ে ঢাকা হয়েছে বড়াইগ্রাম উপজেলাকে। বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে নাটোর-৪(গুরুদাসপুর -বড়াইগ্রাম) আসনের বড়াইগ্রাম উপজেলার মোট ৯৯ টি কেন্দ্রের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও নিরাপত্তা কর্মীদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক বিষয় পর্যবেক্ষণে আসেন ইউরোপীয় ইউনিয়নের দুইজন প্রতিনিধি।

উপজেলার ৯৯ টি কেন্দ্রে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রত্যেক কেন্দ্রে ১৩ জন করে মোট ১৩শ আনসার সদস্য ও একজন করে মোট ১০৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও ঝুঁকিপূর্ণ(হলুদ ) ও অতি ঝুঁকিপূর্ণ(লাল) কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন বলে জানান বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম। তিনি জানান, এই উপজেলায় ১৫০ সেনা সদস্য, ৪৮ বিজিবি জোয়ান সহ র‍্যাব ও পুলিশের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। স্টাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বড়াইগ্রাম লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, অবাত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ, ভোটগ্রহণে নিযুক্ত প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সহ সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনিয়ম ও সহিংসতায় জড়িত কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »