1. : admin :
“পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা

“পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান”

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

আসন্ন পিরুজালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির পেশাজীবী সংগঠন জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান। তার প্রার্থীতা ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এলাকায় পরিচিতি লাভ করেছেন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান বলেন, “পিরুজালী ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা এবং অবহেলিত মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও মানবিক পিরুজালী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

এদিকে তার প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকেই মনে করছেন, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং উন্নয়নমুখী চিন্তার কারণে নির্বাচনে তিনি শক্ত অবস্থানে থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »