1. : admin :
পলমল সাফা সোয়েটারস শ্রমিকদের অর্থ প্রদান ঘিরে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা বিএনপি'র সংবাদ সম্মেলন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

পলমল সাফা সোয়েটারস শ্রমিকদের অর্থ প্রদান ঘিরে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী ও দপ্তর সম্পাদক সায়েম মোল্লার বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি।
বুধবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উল্লেখ্য একটি পোশাক কারখানার শ্রমিকদের প্রাপ্য অর্থ প্রদানে অংশগ্রহণ করায় তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতি হিংসাপরায়ণ হয়ে মিথ্যাচার ও অপ-প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন রিজভী লিখিত বক্তব্যে জানান, “গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখে পলমল সাফা সোয়েটারস লিমিটেড-২ এর শ্রমিক ছাটাইয়ের পর শ্রমিকদের সকল ন্যায্য অর্থ প্রদান করা হয়। কারখানা কর্তৃপক্ষের অনুরোধে আমি সেখানে উপস্থিত ছিলাম এবং শ্রমিকদের সকল প্রাপ্য অর্থ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে বুঝিয়ে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, শ্রমিকদের অর্থ প্রদানের পর কিছু প্রতারক চক্র শ্রমিক নেতা সেজে জোরপূর্বক টাকা নিয়ে যায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। যা সত্য নয়।
আমি মিথ্যা ষড়যন্ত্রমূলক বানোয়াট সংবাদ প্রচারে তীব্র নিন্দা জানাই।
আমি আমার দল বিএনপি’র আদর্শে নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকনির্দেশনায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অবিচল থেকে কাজ করে যাচ্ছি। আমি সবসময় বিএনপি’র আদর্শ বাস্তবায়নে রাজপথে ছিলাম, আছি,থাকবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »